
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সোমবার আনুমানিক ভোররাত ৩ টার দিকে দুমকি উপজেলার দুমকি-লেবুখালী সড়কের পাশে দুমকি সাতানী গ্রামের রুহুল আমিন শরীফের বাড়িতে ঢুকে বাসার বারান্দার গ্রিল কেটে ৫-৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে।
ভুক্তভোগী পরিবারের ছোট জামাতা ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেনে এরসাথে কথা বলে জানা গেল, তাদের নগদ ৬০ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। জনগণের গণধোলাইয়ের কারনে পালিয়ে যেতে ব্যার্থ হন ডাকাত দলের ১ সদস্য নাম মোঃ সালাম (৩৮) পিতা: বেলায়েত হোসেন গ্রাম :দাড়িয়াল উপজেলা বাকেরগঞ্জ
ডাকাত সদস্যদের হামলায় আহত হন, ওই পরিবারের হোসনেয়ারা বেগম (৫৫) গুরুতর জখম হয়েছেন। এছাড়াও শিহাব (১৮), সুখী (২২) এবং জামাতা ফারুক (২৫) সোয়েব (২১) আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে দুমকি থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













