
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া রোটারী ক্লাবের আয়োজনে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৩৫ নং ছেউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে ।গতকাল সোমবার ২০ মার্চ বেলা সাড়ে ১২ টার ছেউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষা সামগ্রী কলম,পেন্সিল,পেন্সিল কাটার, পেন্সিল বক্স,রাবার,স্কুল ব্যাগ,ও খাতা বিতরন করা হয়।
মোট ৩০০ জন শিক্ষার্থীদের দেয়া হয় শিক্ষা উপকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মঞ্জু,রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি ও কবি উম্মে সৈয়দা হাবিবা,কুষ্টিয়া জেলা স্বর্ন শিল্পী সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস,ছেউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সুফী সাজেদুল ইসলাম ডালিম,বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কানন চৌধুরী, ম্যানিজিং কমিটির সহ-সভাপতি সাহাবুর রহমান,চাপড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন মন্ডল প্রমুখ।













