খোকসায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

0
78

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়া খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি (ভোকঃ) ২০২৩ পরীক্ষার্থীদের ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিদায় সংবধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ একুশে মার্চ সকাল দশটায় বিদ্যালয়ের সবুজ চত্তরে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য-৭৮ কুষ্টিয়া-৪ ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন আগামী উন্নত স্মার্ট বাংলাদেশের তোমরাই হবে কর্ণধর দেশ পরিচালনায় স্মার্ট হয়ে তোমাদেরকেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক সহ উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহীনা বেগম, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে এস এস সি (ভোকঃ) ২০২৩ পরীক্ষার্থীদের বরণ ও বিদায় জানানো হয় ফুলের সুভেচ্ছায়।

অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর মধ্যে, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মহদয়কে ফুলের সুভেচ্ছা জানিয়ে বিদায় জানানোর হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাএ ছাএী সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ প্রমুখ। এর পর সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


খোকসায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here