কুষ্টিয়ার খোকসা ঈদকে সামনে রেখে ইউএনওর ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৭’ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, অফিসিয়াল ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। এতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার, খোকসা’র মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। সাবধান

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে একটি চক্র বিভিন্ন ইট ভাটার মালিকের কাছে ইফতার পার্টির নামে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। কাউকে কোনো অর্থ না দেয়ার জন্য অনুরোধ করা হলো।


কুষ্টিয়ার খোকসা ঈদকে সামনে রেখে ইউএনওর ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here