ককটেল সহ আশাশুনিতে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে এসআই আবু হানিফ, গাজী নুর নবী, নূর হোসেন ও আব্বাছ অভিযান চালিয়ে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকির বাড়ি হাইস্কুল মাঠে নাশকতা পরিকল্পনা কালে ৩টি ককটেল এবং ককটেল বিস্ফোরিত অংশ, দা ও লাঠিসহ ৮ জনকে হাতে হাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আশাশুনি সদরের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (টোকন), মৃত নবাব আলী সরদারের ছেলে রবিউল আওয়াল সরদার (ছোট), খালিদ হোসেন সরদারের ছেলে স ম আখতারুজ্জামান, লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ওমর মল্লিকের ছেলে আব্দুল মালেক মল্লিক, বকচর গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আলামিন ইসলাম, মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে আক্তার হোসেন মোল্যা, বড়দল গ্রামের মৃত আব্দুস সাত্তার সানার ছেলে লুৎফুল আলম সানা (লতিফ), গদাইপুর গ্রামের কেরামত মোল্যার ছেলে ও গোয়ালডাঙ্গা গ্রামের আফজাল সরদারের জামাতা শরিফুল ইসলাম (শরীফ)। এব্যাপারে এসআই মহিতুর রহমান বাদী হয়ে ২০ জন আসামী ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে থানায় ৩৩(৩)২৩ নং মামলা রুজু করা হয়েছে।


ককটেল সহ আশাশুনিতে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here