
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
১৯৭১ সালের ২৫ মার্চ, কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহবানে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরে বাঙালি জাতি। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। মহান স্বাধীনতার সেই উত্তাল দিনে লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য রণক্ষেত্রে লালমনিরহাট জেলার প্রথম শহীদ হন শহীদ শাহাজাহান। স্বাধীনতার পূর্বে লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ ছিল অবাঙ্গালী, ফলে রেলকলোনীতে তাদের বসতি ছিল সংখ্যাধিক হারে বেশী । এই অবাঙ্গলী বিহারীদের আধিপত্য শহড়ে বেশী থাকায় বাঙালিদের নীপিঢ়ন,নির্যাতন করা হতো কথায় কথায়।তাদের নীপিঢ়ন ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে বিহারীদের তটস্থ করে রাখতেন হাতে গোনা কজন বাঙালি সাহসী যুবক। তাদের অনেকেই পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখেন।মুক্তিযুদ্ধের শুরুতে এই অবাঙ্গালীদের প্রতিরোধ ও নিরস্ত্র করতে লালমনিরহাটে প্রথম যে সাহসী যুবক শহীদ হন, তিনি শহীদ শাজাহান।
লালমনিরহাট জেলাবাসী তার এই আত্মত্যাগ কে স্যালুট জানাই সব সময়। তার ছবি অনেক সন্ধানের পর ভারতের গীতালদাহে বসবাসরত তার নিকট আত্মীয়র কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। জাতির এই বীর সন্তান কে সম্মানিত করা দেশ ও জাতীর নৈতিক দায়িত্বও কর্তব্য। তাই লালমনিরহাট জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা প্রশাসন এর প্রতি জেলা বাসীর বিশেষ আহবান
শহীদ শাজাহানের ছবি সম্বিলিত তার স্মৃতি বিজরিত শহীদ শাজাহান কলোনী প্রাথমিক বিদ্যালয় অথবা শহীদ শাজাহান তোড়ন যেখানে আছে সেখানে একটি মুর্র্যাল স্থাপনের জন্য।নতুন প্রজন্মের কাছে যাতে শহীদ শাজাহানের প্রতিকৃতিটা পরিচিতি পায়। এই বিষয়ে বিস্তারিত কথা হয় লালমনিরহাট পৌরসভার মেয়র মো: রেজাউল করিম স্বপনের সাথে তিনি জানান, জনগনের প্রত্যক্ষ ভোটে পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে লালমনিরহাটের প্রথম শহীদ, জাতীর শ্রেষ্ঠ সন্তান, শহীদ শাহাজাহানের ছবি সম্মিলিত মূর্র্যাল স্থাপনের বিষয়টি ভালভাবে মাথায় নেই। এ বিষয়ে একাধিকবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলেচনা হয়েছে, ডিজাইন ও স্টিমেট দেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে অতিদ্রুত জাতীর এই সূর্য সন্তানের ছবি সম্মিলিত মূর্র্যাল এর কাজ শুরু হবে। এ বিষয়ে দৈনিক একুশে নিউজের সাথে কথা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজনের সাথে তিনি জানান, উদ্যোগ নেওয়া হয়েছে, অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। স্হানীয় যুবলীগ নেতা মো: সাইফুল ইসলাম হিরা দৈনিক একুশে নিউজ কে জানায়, আমরা এলাকাবাসী শহীদ শাহাজাহানের স্মৃতি কে অমর করে রাখতে, পৌর মেয়র ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কে বিষয়টি জানিয়েছি, অতিদ্রুত জাতীর এই সূর্য সন্তান,আত্মত্যাগ কারী শহীদ শাহাজাহানের ছবি সম্মিলিত মূর্র্যাল এর কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন পৌর মেয়র ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।













