শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের কাছে আজ দৃশ্যমান: ভোলায় পরিকল্পনা মন্ত্রী

ভোলা জেলা প্রতিনিধি:

সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মন্নান বলেছেন, আকাশের উপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। শেখ হাসিনার উন্নয়ণ বিশ্বের কাছে আজ দৃশ্যমান।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় চরফ্যাশন নদীভাংগা কবল থেকে রক্ষার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন পূর্বক বজ্রগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে এইসব কথা বলেন।

চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা ভাল কাজের জন্যে সবসময় সহযোগিতা করেন। আমরাও সহযোগিতা থাকবে। বর্তমানে দেশ শান্তিশৃংখলা চলছে। একটি মহল বিশৃংখলা করার জন্যে চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্যে আজ বিশ্বে বাংলাদেশের ফুটে উঠেছে।
বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি জামায়াত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলা পানিতে মাছ শিকার করতে চায়,ঘাতক কু-চক্রি মহলের ষড়যন্ত্র থেকে আমরা সতর্ক থাকতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তৌফিক-ই- এলাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- নোমান, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,সহকারী কমিশনার আবু আবদুল্লাহ খান প্রমূখ।


শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের কাছে আজ দৃশ্যমান: ভোলায় পরিকল্পনা মন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here