
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম এর যোগ্য নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী মৌজাস্থ জনৈক মোঃ আঃ হামিদ মিলিটারী (৭০) এর বাড়ীর উত্তর পাশে লালমনিরহাট-ভাটিবাড়ী গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ মনির হক (২২), পিতা-মোঃ আলী হোসেন, সাং- বনগ্রাম (ইউপি-কুলাঘাট), ২. আব্দুল মতিন(৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- তেলিপাড়া (ইউপি-মহেন্দ্রনগর) , উভয় থানা ও জেলা –লালমনিরহাট’দ্বয়কে ০২(দুই) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ইং ০৫/০৪/২০২৩খ্রিঃ ১৩.০০ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং- ১২, তারিখ- ০৫/০৪/২০২৩খ্রিঃ, ধারা – ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক আটক করা হয়। উদ্ধারকারী অফিসার এসআই মুক্তা সরকার সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট। এ বিষয় অফিসার ইন চার্জ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, আমাদের অভিযান চলমান থাকবে।













