পঞ্চগড়ে VSO জেলা যুব ফোরামের সভাপতি আল আমিন খন্দকার ও সম্পাদক ওয়াসিম আকরাম নির্বাচিত

0
59

উদয় চন্দ্র রায়,lদেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে (VSO) বাংলাদেশ যুব ফোরামের সভাপতি আল আমিন খন্দকার ও সম্পাদক ওয়াসিম আকরাম নির্বাচিত হন।

গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার ২০২৩ ইং স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যাণ তহবিল এর আয়োজনে ভলেন্টিয়ারি সার্ভিস ওভারসিস পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে স্বেচ্ছাসেবীদের শিক্ষনীয় শীর্ষ সেমিনার এবং পঞ্চগড় জেলা কমিটি গঠন করা হয় । উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন আবু বাকের সাবেক প্রফেসর দেবীগঞ্জ সরকারি কলেজ এবং সভাপতিত্ব করেন, রিতু আক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ।

উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সিনিয়র সহ-সভাপতি (VSO)রংপুর বিভাগ , আব্দুল মমিন ইসলাম সাধারণ সম্পাদ (VSO) রংপুর, মোঃ শহীদ ইসলাম সাংগঠনিক সম্পাদক (VSO)রংপুর, আলামিন খন্দকার সভাপতি স্বপ্নছোঁয়া দরিদ্র কল্যাণ তহবিল ও অর্থ সম্পাদক (VSO)রংপুর, হাবিবুর রহমান সভাপতি (VSO) ঠাকুরগাঁও।

আরো উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম সভাপতি মনুষত্ব, মোনালিসা আক্তার আইরিন সভাপতি ইয়ূথ এগেইনেস্ট হাঙ্গার, নিয়াজ আহসান নিশু সভাপতি কালের কন্ঠ শুভ সংঘ, ফজলুল হক ও সিরাজুল ইসলাম মুক্তর ওভার স্কাউট এবং ৫ উপজেলার যুব সংগঠনের স্বেচ্ছাসেক, উদ্দোক্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শুরুতে ইয়ুথ এ্যাংগেজমেন্ট পার্সন মাহিদা সুলতানা দীপা ভিডিও কনফারেন্সে যুক্ত হয় (VSO) বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে বিশাদ আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচকবৃন্দ বলেন, সমাজের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। বড় পরিসরে স্বেচ্ছাসেবা দিতে হলে স্বেচ্ছাসেবকের পরিধি বাড়াতে হবে, তবেই দেশের সর্বত্র স্বেচ্ছাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

পরে জেলা যুব ফোরাম (VSO) তে আল আমিন খন্দকার কে সভাপতি ও ওয়াসিম আকরাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পঞ্চগড় জেলা কমিটি ঘোষনা করা হয়। কর্মশালায় কমিটি গঠনের পাশাপাশি জেলা যুব ফোরামের এক বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনার শেষে সভাপতি রিতু আক্তার তার বক্তব্যে সকল স্বেচ্ছাসেবীদেরকে এক প্লাটফর্মে একত্রিত হওয়ার আহবান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন


পঞ্চগড়ে VSO জেলা যুব ফোরামের সভাপতি আল আমিন খন্দকার ও সম্পাদক ওয়াসিম আকরাম নির্বাচিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here