লালমনিরহাটে ছাত্রলীগ নেতা ছোটন হত্যার আসামীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন।

0
66

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটন হত্যায় এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে ও মামলার বাদীদের নিরাপত্তার দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে আবু মুসা ছোটনের পরিবার,রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসি।

শুক্রবার সকাল ১১ টায় কালীগঞ্জ থানা সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন পালন করে। আবু মুসা ছোটন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ছোটনের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছোটনের স্ত্রী নাজমা খাতুন, মা ছালেমা বেগম, বড় ভাই সাইফুল ইসলাস খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি রেফাজ রাঙ্গা, সরকারি করিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিষ্টার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধা ৭ টার দিকে জমি সংক্রান্ত বিষয়ে কথা আছে বলে দূর সম্পর্কের ভাতিজা আতিক হোসেন পলাশ নিজ বাড়ি থেকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (হাজির স্কুল) মাঠে নিয়ে আসে। জমিসংক্রান্ত কথা বার্তা বলার সময় অন্যান্য আসামীদের সহযোগিতায় ভাতিজা আতিক হোসেন টিপ চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। ছোটনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আতিক হোসেন পলাশকে আটক এবং রক্তাক্ত আবস্থায় আবু মুসা ছোটনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করে। কিন্তু তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । রংপুর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এব্যাপারে আবু মুসা ছোটনের মা ছালেমা বেগম বাদী হয়ে আতিক হোসেন পলাশসহ ২৬ জনের নামে হত্যা মামলা করে। পুলিশ আতিক হোসেন পলাশকে গ্রেফতার দিখিয়ে আদালতে প্রেরণ করে এবং বিচারকের কাছে আতিক হোসেন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।


লালমনিরহাটে ছাত্রলীগ নেতা ছোটন হত্যার আসামীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here