নরসিংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক ৪

0
71

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়। রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও চর মেঘনা এলাকার মৃত হযরত আলীর ছেলে আক্কাস আলীর কাছ থেকে টাকা ছিনতাই করে তারা।

আটককৃতরা হলেন, নরসিংদী আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম ভূইয়ার ছেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০)। এরমধ্যে রেহানুল ইসলাম ভূইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, আমি ও আব্বা (আক্কাস আলী মেম্বার) আমাদের সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশা দিয়ে যাচ্ছিলাম। বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন আমাদের গতিরোধ করে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল প্রদর্শন করে। পরে আমাদেরকে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়। এদের মধ্যে একজন টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় আমরা ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের ধরে ফেলি। পরে পুলিশকে খবর দেয়। এঘটনায় পুলিশ ৪ জনকে থানায় নিয়ে আসছে। আমি ও আব্বা এখন নরসিংদী মডেল থানায় আছি মামলার প্রস্তুতি চলছে।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ বলেন, টাকা উদ্ধারের অভিযানে এখন রায়পুরা আছি। আপাতত তিনজন আটক রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।


নরসিংদীতে পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here