বাউফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবী আদায়ে বিএনপির অবস্থান কর্মসূচি

0
158

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৩ ঘটিকার সময় বাউফল পাবলিক মাঠের দক্ষিণ পার্শ্বে হাচন দালাল মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হন। এ সময় বক্তারা গ্যাস, বিদ্যুৎ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিসহ বর্তমান সরকারকে সর্বগ্রাসী আখ্যা দিয়ে দলীয় নেতাকর্মীদের উপর দমন-পীড়নের কঠোর সমালোচনা করেন এবং বন্দি নেতাকর্মীদের মুক্তি দাবী করেন। পাশাপাশি বিএনপির ১০ দফা দাবী আদায়ের ব্যাপারে জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার হোসেন মৃধা, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সেচ্ছাসেবকদলের আহবায়ক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ প্রমুখ। পরে দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বাউফল বাজার হয়ে হাসপাতাল রোড প্রদক্ষিণ করেন।


বাউফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবী আদায়ে বিএনপির অবস্থান কর্মসূচি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here