নড়াইল মানবিক পরিষদ এর সংক্ষিপ্ত ইতিহাস

0
65

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আমরা এই সংগঠনটিকে ২০১৯ সালে শুরুতে অরাজনৈতিক ও সকল ধর্ম-বর্ণের সমষ্টি ঢাকাস্থ নড়াইল-২ মানবিক উন্নয়ন পরিষদ নামে ১১/১, রোড-২, ব্লক-ই, চলন্তিকা মোড়, মিরপুর ৬ নাম্বারে শুরু করি।

২০২০ সালের শুরুর দিকে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে নড়াইল মানবিক উন্নয়ন পরিষদ নামে একই ঠিকানায় পরিচালনা করি। এরপরে আমাদের ভিতর থেকে কিছু সদস্য কমিটির পদ পদবী নিয়ে সমস্যা করে তারা বেরিয়ে যায় ও কিছু সদস্য সাংগঠনিক নীতিমালার বাইরে কাজ করায় তাদেরকে বাদ দেওয়া হয়। এর পর আমরা এই সংগঠনটির কাজের সুবিধার্থে এবং রেজিস্ট্রেশন করার জন্য ২০২১ সালে উন্নয়ন নামটা বাদ দিয়ে নড়াইল মানবিক পরিষদ নামে এখন পরিচালনা করি সেই একই ঠিকানায়।

বর্তমান এই সংগঠনের প্রধান উপদেষ্টা-জনাব ঈসা মিয়া, সভাপতি- জনাব সৈয়দ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক- জনাব মোঃ আকবর হোসেন ও সাংগঠনিক সম্পাদক- জনাব মোঃ নূর আলম। ২০১৯ সাল থেকে এখনো পর্যন্ত আমরাই এই সংগঠনটি নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সামর্থ্য অনুযায়ী সুনামের সাথে মানবিক, সামাজিক ও ধর্মীয় কাজ করে আসছি। ইনশাল্লাহ আমরা নড়াইলের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আগেও ছিলাম ইনশাল্লাহ এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। যেটা আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালনা করি। যদি আমাদের এই কার্যক্রম আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন। উপরে আমাদের কার্যক্রম এর কিছু অংশ বিশেষ দেওয়া হল। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ঃ মিরপুর -৬ নাম্বার চলন্তিকা মোড়ে এবং জেলা কার্যালয়ঃ দত্তপাড়া বাজার, নড়াইল সদর নড়াইল। আমাদের দুটি কার্যালয় পরিদর্শনের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও আমাদের বিভিন্ন ইউনিয়ন কার্যালয় রয়েছে।

বিঃ দ্রঃ আমাদের এই সংগঠন যেহেতু নিজস্ব অর্থায়নে চলে সেহেতু আমরা বাহিরের কারও কাছ থেকে কোন দান বা অনুদান গ্রহণ করি না। যদি কেহ আমাদের এই সংগঠনের নামে বা সমজাতীয় কোন সংগঠনের নামে কোন দান বা অনুদান চাই এক্ষেত্রে কেউ দিয়ে প্রতারিত হবেন না। ধন্যবাদ সবাইকে।


নড়াইল মানবিক পরিষদ এর সংক্ষিপ্ত ইতিহাস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here