আজ ১৩ ই এপ্রিল সকল বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মলম্বিদের বৌদ্ধ স্নান।

0
228

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ ১৩ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বাংলা মাসের শেষ দিন। এই শেষ দিনকে বিদায় দিয়ে এবং বাংলার নতুন বছরকে বরণ করে আসছেন হাজার বছর দরে বৌদ্ধ ধর্মলম্বিরা। এই হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা বছরের শেষ দিনকে কেন্দ্র করে প্রতিবছরে বৌদ্ধ ধর্মলম্বিরা বাংলা মাসের শেষ দিনকে হাসি মুখে ও আনন্দ উৎসবে বিদায় দিয়ে নতুন বাংলা বছরের প্রথম মাসকে হাসি মুখে ও আনন্দ উৎসবে বরণ করে থাকে।

আজ তার ধারাবাহিকতায় এই বছর ও বৌদ্ধ ধর্মলম্বিরা পুরাতন বছরকে হাসি মুখে বিদায় দেওয়ার এবং হাসি মুখে নতুন বছরকে বরণ করার জন্য আজ বৃহস্পতিবার সারাদেশে সকল বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নানের আয়োজন উৎসব করা হয়।

উক্ত বৌদ্ধ স্নান উৎসবে প্রত্যেকটি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ধর্মলম্বিরা বৌদ্ধ স্নান করার জন্য বিভিন্ন গ্রামের সকল বয়সি মানুষরা দল বদ্ধ হয়ে এক বিহার থেকে অন্য বৌদ্ধ বিহারে ছুটে বেড়ান।

এর পর পরে নিজ গ্রামের বৌদ্ধ বিহারে সকল বয়সি মানুষরা সমবেত হয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের সুখ শান্তি ও পরলোকগত সকল মানুষের সুখ শান্তি কামনায় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে শ্রদ্ধানিবেদন ও প্রার্থনা করেন।

তার পাশাপাশি বৌদ্ধ ধর্মলম্বিদের আজ পুরাতন বছরের শেষ দিনকে ঈদ উৎসবে মুখরিত করে প্রত্যেকটি বৌদ্ধ পরিবারে বিভিন্ন নাস্তার আয়োজন করা হয়।

তাই আজ এই দিনকে হাসি মুখে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে পারায় খুশি সকল বৌদ্ধ ধর্মলম্বিরা।


আজ ১৩ ই এপ্রিল সকল বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মলম্বিদের বৌদ্ধ স্নান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here