
জসিম মাতব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা
ভোলার লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন এস বি মিলন এনামুল হক রিংকু দপ্তর সম্পাদক সালাম সেন্টু সহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। মামলার ঘটনায় ভোলা জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাছাড়া অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য চেয়ারম্যান মুরাদের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভোলা জেলার সকল সাংবাদিক মিলে কর্মসূচী দিতে বাধ্য হবেন বলেও তারা এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে আরো বলেন সাংবাদিকদের পক্ষে অত্র দায়েরকৃত মামলার আইনি লড়াইয়ের জন্য যে কোনো পদক্ষেপ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নিবে













