আশাশুনিতে বৈদ্যুতিক ভেলকীতে তারাবি সালাতে মুসল্লিরা অতিষ্ট

0
42

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনির উপজেলার তারাবি সালাতের মুসল্লিরা বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে। সারাদিন কষ্টের পর সালাতের সময় প্রচ- গরমে রীতিমত হাফসে উঠতে হচ্ছে মুসল্লিদের।

পবিত্র রমজান মাস শুরু থেকে বিদ্যুতের সরবরাহ অবস্থা ভালই ছিল। প্রকৃতিও গরমের সময়ে মোটামুটি ভালই ছিল। বলতে গেলে সহনীয় পর্যায়ে ছিল। রমজানের শেষের দিকে এসে প্রাকৃতিক বৈরী আবহাওয়া বিরাজ করছে। ৩২ থেকে ৪১ ডিগ্রী সে. তাপমাত্রায় দিনভর সিয়াম পালনকারী ধর্মপ্রাণ মানুষ কষ্টকর পরিস্থিতি অতিক্রম করছেন। সারাদিন সিয়াম পালন করার পর রাতের বেলায় দীর্ঘ তারাবি সালাতে মুসল্লিরা মসজিদের মধ্যে একত্রিত হয়ে থাকেন। এসময় বিদ্যুতের ফ্যান এর ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে। কিন্তু গরম বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ বিভাগও প্রতিযোগিতায় নেমেছেন বলে মুসল্লিদের ধারনা জম্মাচ্ছে। সন্ধ্যায় ইফতারী ও মাগরিবের সালাত এবং রাত্র ৮ টার পর থেকে এশার সালাত ও তারাবির সালাতে মুসল্লিরা অংশ নেন। এসময় বিদ্যুতের লাপাত্তায় মুসল্লিরা ঘামে সিক্ত হয়ে গোসল করে যাচ্ছেন। এব্যাপারে প্রশাসন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগি মুসল্লিরা।


আশাশুনিতে বৈদ্যুতিক ভেলকীতে তারাবি সালাতে মুসল্লিরা অতিষ্ট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here