লালমনিরহাট-২ আসনের অর্ন্তগত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

0
211

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

শনিবার (১৫ এপ্রিল) সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ মাঠে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব রোকন উদ্দিন বাবুল বাবুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়, আদিতমারী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম-আহবায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র শামসুজ্জামান সবুজ, জেলা বিএনপি’র উপদেষ্টা বাবু অতুল কৃষ্ণ অধিকারী, লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাষ্টার, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার রনি, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ-অধ্যাপক আখেরুজ্জামান স্বাধীন, কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আমির হামজা নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক) সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এছাড়াও এতে অংশ নেন আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার আওতাধীন প্রত্যেকটি ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


লালমনিরহাট-২ আসনের অর্ন্তগত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here