
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ ১৭ই এপ্রিল (সোমবার) সকাল ১০:০০ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন।
কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নিবার্হী অফিসার, বিতান কুমার মন্ডল, সহ আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন। উপস্থিত ছিলেন, কুমারখালী থানার অফিসার মোঃ মহসিন হোসাইন, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষকবৃন্দ, ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দসহ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।













