ভোলার তজুমদ্দিনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ পালিত

0
53

সাদির হোসেন রাহিম,নিজস্ব প্রতিনিধি তজুমদ্দিন ভোলা

ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ নাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি রফিক সাদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা পত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়া তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মুনসুর আলী অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী নিযুক্ত হন।


ভোলার তজুমদ্দিনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here