লালমনিরহাটে গরিবের রবিন হুড সুমন খানের সপ্তম দিনে নগদ অর্থ বিতরণ অব্যাহত।

0
64

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আজ লালমনিরহাট পৌর সভার ৮ নং ওয়ার্ডের থানাপাড়া, পুকুর পাড়, কাজী কলোনি, ঢাকাইয়া পট্টি, উঁচা টারি, কলোনী সহ আশে পাশের এলাকার ১২০ জন গরীর অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ১০০০ করে ঈদ শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ প্রতি বছরের ন্যয় বিতরণ করলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মেধাবী ছাত্রনেতা, নিরাপদ বাজারের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী উদীয়মান তরুণ জনপ্রিয় জননেতা মো: সাখাওয়াত হোসেন সুমন খান।

অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের সাক্ষাৎকারে আওয়ামীলীগ নেতা মো: শাখাওয়াত হোসেন সুমন খান জানান, আমি সব সময় অসহায়, গরীব মানুষ সেবা করি, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সব সময় এ রকম গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সব সময় সহায়তা করতে পারি। নগদ অর্থ পেয়ে আনন্দ, উচ্ছাস প্রকাশ করেন এ সব হতদরিদ্র মানুষেরা।

এ সব অসহায় দরিদ্র মানুষ জানান, গতবারও ঈদের সময় ১০০০ করে টাকা আমাদেরকে দিয়েছিলেন সুমন খান। এ ছাড়া আমরা যে কোন বিপদে পরলে ওনার কাছে গিলে ওনি আমাদের কখনই ফিরিয়ে দেন না। আমরা সব সময় ওনার জন্য দোয়া কামনা করি।


লালমনিরহাটে গরিবের রবিন হুড সুমন খানের সপ্তম দিনে নগদ অর্থ বিতরণ অব্যাহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here