বাউফল প্রেসক্লাবের স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

0
79

এস এম তারেক রহমান,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালী বাউফল উপজেলার মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের বৃহত্তম সংগঠন প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি ইমাম হোসেন মনা, প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের মাতা মিসেস হেলেনা খান এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ এপ্রিল ২০২৩) সোমবার বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের সভাপতিত্বে ও সম্পাদক মাহমুদ হাসান রুবেলের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার পুলিশ পরিদর্শন তদন্ত মিজানুর রহমান।  সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি এম জাফরান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি সোহেল, দপ্তর সম্পাদক এস এম তারেক রহমান, তথ্য ও প্রযুক্তিক বিষয়ক সম্পাদক জাবের হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, নির্বাহী সদস্য হারুন আর রশিদ বাচ্চু, সদস্য কাইয়ুম হোসেন, কৃষ্ণ চক্রবর্তী, মরহুম ইমাম হোসেন মনা এর ভগ্নিপতি মোঃ ফায়েজ সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক ইমাম হোসেন মনা ও রিয়াদের মাতা হেলেনা খান এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন কর্মরত সাংবাদিকরা। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মনা এর স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।


বাউফল প্রেসক্লাবের স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here