বিশ্বনাথে আপন বোনকে ধর্ষনের দায়ে দুই ভাই গ্রেফতার

আব্দুল কাদির সিলেট প্রতিনিধি:

মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সিলেটের বিশ্বনাথে আপন কিশোরী বোনকে ধর্ষণের দায়ে রাব্বি মিয়া (২৮) ও মমিন আহমদ (২০) নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার দুই ভাই উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের আলী জব্বারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর গ্রামের আলী জব্বারের স্ত্রী মন বিবি ছেলেমেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন। তার অগোচরে ছেলে রাব্বি মিয়া ও মমিন আহমদ তাদের আপন কিশোরী বোনকে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করত। একইভাবে গতকাল শুক্রবার ভোররাতেও ঘুমন্ত ছোটবোনকে মমিন আহমদ ধর্ষণ করার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এ সময় মা ছুটে গেলে সটকে পড়েন মমিন। তখন নিগৃহিতা তার মাকে জানান, এর আগেও গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করেছেন তার আপন বড়ভাই রাব্বি মিয়া। লোকলজ্জার ভয়ে তিনি ঘটনাটি কাউকে বলেননি।
এ দুটি ঘটনার প্রেক্ষিতে শুক্রবার বিশ্বনাথ থানায় দুই ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন মন বিবি। মামলা নাম্বার ১২।

ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


বিশ্বনাথে আপন বোনকে ধর্ষনের দায়ে দুই ভাই গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here