শেখ হাসিনার পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলে এমপি শাওন

0
72

এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভোলা তজুমদ্দিনে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।

১৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩টায় তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে ২ হাজার ৫শত দুস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। বিতরণ কালে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরীব, দুস্থ, অসহায় ও হতদরিদ্র,এতিমদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার লক্ষে গত একযুগের বেশী সমর ধরে এসব হতদরিদ্র, অসহায় ও এতিম মানুষের মাঝে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে সেভা দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন বিগত দিনের ন্যায় আগামী দিনেও অসহায়, হতদরিদ্র, দুস্থ এবং এতিমদের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি।

এমপি শাওন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এইজন্যই আওয়ামীলীগ সরকারকে বারবার দরকার।

তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামী, যুব মহিলা লীগ এর সার্বিক তত্বাবধায়নে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, মহিলা আওয়ামী সভাপতি কহিনুর বেগম শীলা, যুব মহিলালীগ আহবায়ক মিনা আলম, যুগ্ন আহবায়ক হনুফা আক্তার রূপা, সোনাপুর ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি ইয়াছমিন আক্তার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী কমিটির সভাপতি/সম্পাদক সহ প্রমুখ।


শেখ হাসিনার পক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলে এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here