
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ১৮/০৪/২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ০৭ নং পলাশী ইউনিয়নের নামুড়ী বাজার নামক স্থান হতে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ আসামী ১। মোঃ আঃ সাত্তার (৩৭), পিতা মৃত নজতুল্লাহ, সাং বড়াইবাড়ী, ২। মোঃ সিরাজুল ইসলাম (৪২), পিতা মৃত আঃ আজিজ, সাং মদনপুর, ৩। মোঃ সাদিকুল ইসলাম (৩৮), পিতা মৃত মকবুল হোসেন, সাং নামুড়ী, ৪। মোঃ জয়েন উদ্দিন (৪০), পিতা হোসেন মিয়া, সাং- রামদেব, পলাশী, সকলের থানা আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনাব জি আর সারোয়ার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উপরোক্ত জুয়াড়িদের প্রত্যেককে ০২ (দুই) দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী অফিসার এসআই সুরুজ্জামান, এএসআই পলাশ চন্দ্র রায় ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।













