দুমকি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

0
87

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে দুমকি প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের দুমকি উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক সংবাদ দুমকি উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও খোলা কাগজ দুমকি উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান খান, মুক্ত খবর প্রতিনিধি ও নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরদার প্রমূখ। এসময় দুমকি প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য পূ্র্ন সম্পর্ক গড়ে তুলতে আর‌ও আন্তরিক হ‌ওয়ার আহ্ববান জানান।


দুমকি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here