যশোর বেনাপোলে ০৩টি অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার-০২

0
101

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন “নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি” শ্রেণী শত্রু নিধন করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। উল্লেখিত ঘটনাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষন করে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার ও হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রগুলি সরবরাহকারীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার বসুসহ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম ইং ২৬/০৪/২০২৩ তারিখ রাত ০৩.১৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহকারী ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করে ধৃত আসামী মহিদুল ইসলাম এর বসতঘর থেকে ০৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ০৬ রাউন্ড গুলি, তাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল পযালোচনায় জানা যায়, কথিত “নিউ বিপ্লবী “কমিউনিষ্ট পার্টি’র নেতা দীপংকর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহ করে চরমপন্থি সংগঠনের সন্ত্রাসী কাযক্রম ও মানুষ্য হত্যার পরিকল্পনা করে। উল্লেখিত উদ্ধারকৃত অবৈধ অস্ত্রগুলি সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীর তথ্য

১। মোঃ আতিয়ার রহমান (৩০), পিতা- মৃত আঃ মান্নান, মাতা-নবিছন বেগম, সাং-ধান্যখোলা উত্তরপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, ২। মোঃ মহিদুল ইসলাম (৪০), পিতা- আইয়ুব আলী, মাতা- ফুলসুরাত বেগম, সাং-ধান্যখোলা দক্ষিনপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর


যশোর বেনাপোলে ০৩টি অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার-০২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here