লালমনিরহাটে স্ত্রীকে অমানবিক নির্যাতন, চিকিৎসার অবহেলায় অবশেষে প্রাণ গেল সুস্মিতার!!

0
62

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলায় স্বামীর পিটুনিতে সুস্মিতা রাণী (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সুবর্ণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুস্মিতা রাণী সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দিনেশ চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী সুবর্ণ রায় তার স্ত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।এতে গৃহবধূ সুস্মিতা রাণী সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরে তার চিকিৎসা না করে বাড়িতেই রেখে দেন।

শনিবার সকালে সুস্মিতা রাণীকে তার নিজ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় পুলিশ নিহতের স্বামী সুবর্ণ রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

তারা আরো জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুস্মিতা রাণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী সুবর্ণ রায় জানালেও, সুস্মিতা রাণীর ভাইের দাবি তার বোনকে সুবর্ণ রায় পিটিয়ে হত্যা করেছে।

লালমনিরহাট সদর থানার এসআই তাজরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


লালমনিরহাটে স্ত্রীকে অমানবিক নির্যাতন, চিকিৎসার অবহেলায় অবশেষে প্রাণ গেল সুস্মিতার!!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here