
এস এম তারেক রহমান,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী
জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্য এবং বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এর সাইনবোর্ড সরানোর প্রতিবাদে বাউফল উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছেন। শনিবার( ২৯ এপ্রিল) দুপুর ১২টায় দলীয় কার্যালয় জনতা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোশারেফ হোসেন খান এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন লিখিত বক্তব্যে বলেন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ৭ বার নির্বাচিত সাংসদ আ স ম ফিরোজের নামে ২৬ এপ্রিল পাবলিক মাঠে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, মেয়র জুয়েল তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লেখা নেই বলে মন্তব্য করেন যা মিথ্যা ও ভিত্তিহীন। গত ২৭-৪-২৩ বৃহস্পতিবার রাতে জনতা ভবনের সাইনবোর্ড সরিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা যাদের মধ্যে ২ জন শনাক্ত হয়। তিনি আরো বলেন মেয়রের সহযোগী হিসেবে কাজ করছেন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও হাসিব আলম তালুকদার নামে এক ব্যবসায়ী।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মাহফুজুর রহমান, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহলেউদ্দিন পিকু, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













