বাউফলে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং এর অভিযোগে বখাটে আটক।

0
73

তারেক রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে এক কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং এর অভিযোগে ইমরান খান (১৯) নামের এক বখাটে কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২ মে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ওই বখাটে কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।

সূত্রে জানা যায়, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে (১৮) কলেজে আসা যাওয়ার পথে বখাটে ইমরান নানাভাবে যৌন হয়রানি করতো। মঙ্গলবার সকালে শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে বখাটে ইমরান তাকে যৌন হয়রানী করলে শিক্ষার্থী ডাক চিৎকার দেন। এ সময় লোকজন জড়ো হয় ওই বখাটে কে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট বায়েজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ওই বখাটে কে ৬ মাসের দন্ড প্রদান করেন।

এ ঘটনায় বায়েজিদুর রহমান বলেন, একাধিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই তরুণকে এ সাজা দেওয়া হয়েছে। পরে ওই তরুণকে বাউফল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হক বলেন, তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বাউফলে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং এর অভিযোগে বখাটে আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here