কুষ্টিয়া খোকসায় চার বছরের শিশুকে বলাৎকার

0
642

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

খোকসায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. সাকিব মোল্লা (১৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে খোকসা থানার বর্ডার এলাকা গোপালপুর থেকে খোকসা থানার পুলিশ তাঁকে আটক করে। মো. সাকিব মোল্লা (১৮) পেশায় একজন ছাএ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. সাকিব মোল্লা (১৮) দুপুর ০১.২০ ঘটিকার সময় প্রতিবেশী এক ছেলে শিশুকে মোবাইলে কাটুন দেখানোর কথা বলে ডেকে নিজের ঘরে নেন। পরে শিশুটির পড়নে থাকা জিন্সের হাফ প্যান্ট টেনে হেঁচড়ে খুলে বলাৎকার করেন। শিশুটি কাঁদতে থাকলে তিনি তার মুখ চেপে ধরেন। একই সঙ্গে তিনি বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি জেনে শিশুর পিতা বাদী হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন । অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ তৎপর হয়ে এস,আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে প্রযুক্তির সহায়তায় মো. সাকিব মোল্লা (১৮) কে খোকসা থানার বর্ডার এলাকা পাংশা থানাধীন গোপালপুর এলাকা থেকে গভির রাতে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত হলো- কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া সিংঘরিয়া গ্রামের মোঃ শাজাহান মোল্লার ছেলে মোঃ সাকিব মোল্লা (১৮)।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে, মামলা রজু করে অভিযুক্ত সাকিব মোল্লাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


কুষ্টিয়া খোকসায় চার বছরের শিশুকে বলাৎকার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here