আদিতমারী থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
160

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাটের

০৩/০৫/২০২৩ খ্রিঃ তারিখ আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই/কমল কিশোর ঘোষ এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করে ০৪ নং সারপুকুর ইউপির মসুর দৈলজোড় মৌজাস্থ মসুর দৈলজোড় (বালাপাড়া) গ্রামস্থ ধৃত আসামী আবু বক্কর সিদ্দিক (বাক্কার) এর বসতবাড়ীর দক্ষিন ভিটার উত্তর দুয়ারী আধাপাকা দোচালা টিনের মাঝখানের শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী ১। মোঃ আবু বক্কর সিদ্দিক বাক্কার (৫২), পিতা- মৃত ওসমান গনি , সাং- মসুর দৈলজোড় (বালাপাড়া), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৫, তাং-০৩/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪(খ) রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই/কমল কিশোর ঘোষ, এএসআই/পলাশ চন্দ্র ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা লালমনিরহাট।


আদিতমারী থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here