
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ শাহিন সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর (পালপাড়া) গ্রামের মোঃ নুর ইসলাম সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩রা মে) রাত ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক সাইমুন ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর পালপাড়া থেকে তাকে ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, আটকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













