“গাছ খাও, মাছ খাও নদী খাও কেন?” স্লোগানে ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদে “মৃতের চিৎকার” অনুষ্ঠিত

0
647

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ব্রহ্মপুত্র বাঁচলে এর অববাহিকা বাঁচবে, ব্রহ্মপুত্র বাঁচলে মানুষ বাঁচবে। ৫ মে ২০২৩ ইং, শুক্রবার সকাল ১০.৩০ টায়, ময়মনসিংহ অঞ্চলের একঝাঁক শিল্পীদের নিয়ে গান-কবিতায় ব্রক্ষপুত্র নদের কাচারী ঘাটে হাটু জলে নেমে “মৃতের চিৎকার” এ প্রতিবাদ করে।

যুগে যুগে সাংস্কৃতিক কর্মীরাই সভ্যতা বাঁচাতে কাজ করেছে, যুগে যুগে শিল্প সাহিত্যের মানুষরাই সভ্যতাকে বাঁচিয়েছে। ক্রম ক্ষীয়মান পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে কেউ যখন এগিয়ে আসেনি, তখন কিছু তরুন প্রাণ ময়মনসিংহের কাচারিঘাটে মৃত নদ রক্ষার দাবী সবার মাঝে ছড়িয়ে দিতে নদের বুকে এক অনন্য, অশ্রুত, অভিনব কৌশলে প্রতিবাদের আয়োজন করেছে।

উক্ত আয়োজনে নেতৃত্ব দেন শামিম আশরাফ, কিশোর ত্রিপুড়া, খাইরুল ইসলাম, সহ আরো এক ঝাঁক তরুণ।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন এক ঝাঁক তরুন শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পমনা সাধারণ জনগন এবং বিভিন্ন টিভি ও নিউজপেপারের সাংবাদিক বৃদ্ধ।


“গাছ খাও, মাছ খাও নদী খাও কেন?” স্লোগানে ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদে “মৃতের চিৎকার” অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here