কালিগঞ্জের রতনপুরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

0
131

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ওই যুবক উপজেলার রতনপুর ইউনিয়নের চুনাখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

থানা সুত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬মে) রাত ৯ টার দিকে থানার এএসআই সাইমন হোসেন সহ-সঙ্গীয় ফোর্স উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হযরতে প্রেরণ করা হয়েছে।


কালিগঞ্জের রতনপুরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here