আশাশুনিতে কৃষকলীগের ধানকাটা উৎসব পালন

0
63

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দলে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা। সোমবার (৮ মে) সকাল ৮ টায় বড়দলের ফকরাবাদ গ্রামে কৃষক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার শেফালী রানী শীলের জমির ধান কেটে দেওয়া হয়।

ফকরাবাদ মৌজায় বড়দল ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার সাধন চন্দ্রের স্ত্রী শেফালী রানী শীল দেড় বিঘা জমিতে ব্রি ৫০ ধান চাষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের জমির ধান কাটার উৎসবে মিলিত হন বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা মোড়ল, কৃষক আঃ গনি, ২নং ওয়ার্ড আফছার উদ্দিন, কৃষক নেপাল দাশ, জাকির হোসেন, কৃষাণি শিল্পী, ছন্দা রানী ও পুস্প রানী। তারা স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে কৃষকের ধান কেটে দিয়েছেন।


আশাশুনিতে কৃষকলীগের ধানকাটা উৎসব পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here