
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগরের বর্নী হরিদাসপুর বাজারে জালাল মোল্যার মার্কেটে “মরিয়ম স্টোর” নামক দোকানে ঢুকে কৌশলে ” ডেভিল ব্রেথ” শয়তানের নিঃস্বাস নাকে শুকিয়ে বস করে প্রতারক চক্রটি প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। চাঞ্চল্যকর এ বিষয়ে অভয়নগর থানায় মামলা হয়, মামলা নং -১০, (৫/৫/২০২৩)। উক্ত ঘটনার পরিপেক্ষীতে মাঠে নামে গোয়েন্দা টিম সিসিটিভির ফূটেজ দেখে গাড়ির নাম্বার সহ প্রতারক চক্র কে সনাক্ত করতে সক্ষম হয়।
তারই ধারাবাহিকতায় ৭/৫/২০২৩ তাং অভিযান চালিয়ে ঢাকার ভাটরা থানা হতে ঘটনার সাথে জড়িত আসামী ১) খোরশেদ আলম (৫৩), ২) সাইদুল ইসলাম বাবু (৩৫) দের গ্রেফতার করে। তাদের তথ্য মতে একই তারিখ যশোর সিটি প্লাজা হতে আসামী ইরানি নাগরিক ৩) খালেদ মাহবুবি (৫৪), ৪) সালার মাহবুবি (১৬) এবং ৫) ফারিবোরজ মুসফি (৫৭) দের গ্রেফতার করতে সক্ষম হন। যশোর জেলা পুলিশ এক সংবাদ সন্মেলনে এ তথ্য প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি সংঘবদ্ধ চক্র তারা যশোর, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছে।













