যাত্রাবাড়িতে বাসচাপায় পথচারী নিহত

0
91

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়িতে বাসচাপায় সফিউল্যাহ (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার যাত্রাবাড়ি চৌরাস্তার ঢাকা-মাওয়া সড়কের পাবলিক টয়লেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহতের পিতার নাম আব্দুল জলিল। ১৮২/১ দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সফিউল্যাহ যাত্রাবাড়ি দোলাইরপাড় সড়কের যাত্রাবাড়ী মোরে সামাদ সুপার মার্কেটের সামনে থেকে দুই বাসের মাঝে দিয়ে রাস্তা পারাপার হতে ছিল। এ সময় বেপরোয়া গতির তুরাগ বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, যাত্রাবাড়ি চৌরাস্তা মোরে তুরাগ বাসের চাপায় শফিউল্লাহ নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসের চালক ও বাস আটক করা হয়েছে।


যাত্রাবাড়িতে বাসচাপায় পথচারী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here