সাতক্ষীরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত

0
53

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। মেডিকেল অফিসার ডাঃ এস এম নাইম হোসেন নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের নবাগত এসআইএমও ডাঃ মোঃ রাশেদুল ইসলাম। সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবাগত এসআইএমওকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।


সাতক্ষীরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here