
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সড়কে কার্পেটিং এর কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে এমপি মহোদয়ের প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল কাজ পরিদর্শন করেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি সাহেবের মহানুভবতায় এলাকার সড়ক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। তাঁর অবদান হিসাবে শোভনালীূ ইউনিয়নের বদরতলা হাজী জালাল উদ্দীন কলেজ থেকে মজগুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় গামী সড়কে কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি ও সার্বিক দিক সম্পর্কে খোঁজখবর নিতে এমপি সাহেবের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজীৎ মন্ডল কাজ পরিদর্শন করেন। কাজ দ্রুত এগিয়ে নিতে তিনি বিভিন্ন পরামর্শ প্রদান করেন।













