
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মমিন বাদশা, পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- খাতাপাড়া, আসামী মোঃ মাইদুল ইসলাম, পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- সরলখা, উভয় থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট দ্বয়কে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
গ্রেফতারকারী অফিসার- এসআই/কমল কিশোর ঘোস, এএসআই/আমিনুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইন চার্জ মো: মোজাম্মেল হক বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সব সময় নিজেকে নিয়োজিত রাখে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটা চলমান থাকবে।













