কুষ্টিয়া কুমারখালীতে ভাই ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আর এক ভাই আহত।

0
60

মোস্তাফিজুর রহমান স্বপনে,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী ৪ নাম্বার সদকী ইউনিয়ন পরিষদের উত্তর পাড়াতে মাদক বেচাকেনা কে কেন্দ্র করে ছোট ভাই ও ভাতিজার পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে এক ভাই আহত হয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রয়েছে। সদকী উত্তরপাড়া গ্রাম থেকে জানা যায়, গত ৮ মে সোমবার বিকাল ৩ টার সময় সদকী উপজেলার উত্তর পাড়ার মৃত মাহাতাবের ছেলে জহিরুল কিছু বুঝে ওঠার আগেই বড় ভাই স্বপনের ছেলে হাফিজুল ও ছোট ভাই মুক্তার লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

আহত জহিরুল এই প্রতিবেদক কে জানান,আমাকে দিয়ে আমার ভাই,ভাতিজারা ফেন্সিডিল ও গাঁজা আনায়ে ব্যবসা করতো। কয়েকদিন আগে আমাকে পূণরায় উক্ত মাদক দ্রব্য আনতে বললে আমি না আনা প্রকাশ করি। তখন থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি সিদ্ধান্ত নিই প্রশাসনকে জানায়ে দিবো।

ওরা নিজেকে বাঁচাতে উল্টো আমার বিরুদ্ধে প্রশাসনের কাছেই লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানতে পেরেছি। এ ব্যপারে জানতে কুমারখালী কাপুড়িয়া হাটে মুক্তারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায় নি। ঐ প্রতিষ্ঠানে মুক্তারের পিতা স্বপনকে পাওয়া যায়। তিনি বলেন, আমার ভাই জহিরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। বারবার নিষেধ করা সত্বেও মাদক ব্যবসা বন্ধ না করায়, উত্তেজিত হয়ে এই মারপিটের ঘটনা ঘটেছে এলাকা থেকে জানা যায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে।


কুষ্টিয়া কুমারখালীতে ভাই ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আর এক ভাই আহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here