
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনির দরগাহপুরে বীর মুক্তিযোদ্ধা হানিফ গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার দরগাহপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে মৃত. মেহের আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হানিফ গাজী (৭২) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ৩কন্যা সস্তান রেখে গেছেন। বুধবার বাদ জোহর উপজেলা কৃষি কর্মকর্তা এস, এম এনামুল ইসলাম ও ওসি (তদন্ত) মু. রফিকুল ইসলামের উপস্থিতিতে আশাশুনি থানার এসআই আব্বাস আলী’র নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হোসেনপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ পারিবারিক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করা হয। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের আত্মীয় মাওঃ মুফতি অয়েজউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, আব্দুল জলিল, আফজাল হোসেন, ইউপি সদস্য আব্দুল বারিক, মজিদ, আক্তার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।













