
মাসুম আহমেদ,বিশেষ প্রতিনিধি পটুয়াখালী সদর
বুধবার (২৪ মে) অভিযাত্রিক ফাউন্ডেশন ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প করা হয়। এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানী অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল বরিশালের ব্যবস্থাপনায় পটুয়াখালী সদরের ১৭১নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে সেবা এবং ৫০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ক্যাম্পে অভিযাত্রিক ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম এবং সংগঠনের স্বেচ্ছাসেবীসহ, জেলা পরিষদের সদ্যসগণ, হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন।













