আশাশুনিতে জামাত-বিএনপির ১০ নেতাকর্মী আটক

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সরকার উৎখাতের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আশাশুনিতে জামাত-বিএনপির ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম) জানান – রোববার ২৭মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা পরিকল্পনাকালে তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন খাজরা ইউনিয়ন বিএনপি সভাপতি তুয়ারডাঙ্গা গ্রামের মো. সালাউদ্দীন সরদার (৫২), ইউনিয়ন যুবদল সভাপতি কাপসন্ডা গ্রামের মো. মিজানুর রহমান সানা (৪৫), বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের জামায়াত নেতা হাফেজ রুহুল আমিন গাজী (৫২), প্রতাপনগর ইউনিয়ন যুবদল নেতা মো. মামুন হাসান (৩৫), একই গ্রামের বিএনপি নেতা মো. ইকবাল হোসেন (৪৫), কুল্যা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ (৩৪), নওয়াপাড়া গ্রামের জামাত নেতা শরিফুল ইসলাম বাবু (৩৫), বুধহাটা গ্রামের আজহারুল ইসলাম (২৮), নজরুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় রাষ্ট্রদ্রোহ আইনে (৩৫(৫)২৩ নং মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আশাশুনিতে জামাত-বিএনপির ১০ নেতাকর্মী আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles