গুরুদাসপুরে বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

0
49

মো. আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদকপ্রাপিÍর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে রবিবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ। এছাড়াও সভায় সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে রচনা লেখা প্রতিযোগীতা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সর্বশেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


গুরুদাসপুরে বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here