আশাশুনিতে সামাজিক সম্প্রীতির বন্ধনে সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সামাজিক সম্প্রীতির বন্ধন রক্ষার্থে আশাশুনিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বিকালে আশাশুনি বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাল্টি-স্টেইকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টাবিলিডি (মিপস্) এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কো-অর্ডিনেটর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিএফজি উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পিএফজি গ্রুপের সদস্য জাপা সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাংবাদকি সাহেব আলি, জাপা সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলি, আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট কালিগঞ্জ কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। দ্বিতীয় পর্বে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, এলাকার জনপ্রিয় শিল্পী আলীশা অনু, সুতপা রানী মন্ডল, কৃষ্ণ সরকার ও লিংকন আসলাম।


আশাশুনিতে সামাজিক সম্প্রীতির বন্ধনে সাংস্কৃতিক অনুষ্ঠান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles