আদিতমারী থানা এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত

0
101

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ প্রভৃতি অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ।

ডিআইজি রংপুর রেঞ্জ ও জেলা পুলিশ সুপার, সার্বিক দিক নির্দেশনায় জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিচ্ছে নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর।

শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সার্বিক কর্ম মুল্যায়নে জেলায় ২০২৩ এপ্রিল মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে জেলার মধ্যে আদিতমারীকে ঘোষনা করা হয়।

এরই স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৩০) জেলা পুলিশ হলরুমে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ২০২৩ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে আদিতমারী থানাকে নির্বাচিত করা হয়। পাশাপাশি একই থানার মিজানুর রহমানকে সার্বিক কর্মমুল্যায়নে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ থানা হিসেবে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও শ্রেষ্ঠ এসআই মিজানুর রহমানকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস, (এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আলমগীর রহমান।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, কর্মরত পুলিশ পরিদর্শক ( তদন্ত) ও সকল সহকর্মীদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেস্টা, কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে। আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি।


আদিতমারী থানা এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here