আদিতমারী উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত

0
58

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টসস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে,বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মঙ্গলবার (৩০ মে) লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দের অংশগ্রহনে উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার শামীম আল কবির ও সরকারী আদিতমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কেরামত আলী সাহিন। বক্তব্য দেন মো জামাল হোসেন উদ্যোক্তা বাংলাদেশ সেলুন লাইব্রেরি ও সভাপতি সারপুকুর যুব ফোরাম পাঠাগার।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সহকারী ম্যানরজার সবুজুর রহমান,আনিছুর রহমান ও মনিটারিং অফিসার আবু সাঈদ প্রমূখ।


আদিতমারী উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here