খোকসায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস

0
134

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের খাগড়বাড়ীয়াতে পাঁচ দিনব্যাপী এ মহানামযজ্ঞের আয়োজন করেছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান, প্রতি বছর এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল (০২ জুন) শুক্রবার উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর)। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উৎসব অঙ্গনে বসেছে হরেক রকমের স্টল। বিভিন্ন খাবার ও মনোহারি দোকানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নানা বয়সী লোকের সমাগম ছিল অনুষ্ঠানকে ঘিরে।

কীর্তন শুনতে আসা ষাটোর্ধ্ব সুকদেব সরকার বলেন, এই কলিযুগে মানুষের মুক্তির একমাত্র পথই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করা। তার এই নাম শ্রবণ করলে ইহলোকে ও পরলোকে শান্তি পাওয়া যায়। আমি আমার স্ত্রীকে নিয়ে এই নামকীর্তন শুনতে এসেছি। এখানে এসে আমার মন আনন্দে ভরে উঠেছে।


খোকসায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here