ময়মনসিংহে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা প্রদান

0
127

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক আয়োজিত ২ জুন ২০২৩ ইং, শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর শিববাড়ী মন্দির প্রাঙ্গণে “উত্তম চক্রবর্তী রকেট” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় নির্মোহ কৃতিমূখের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে এর সভাপতিত্বে এবং ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত মিশ্র এর সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহের সভাপতি এডভোকেট বিকাশ রায়, প্রধান বক্তা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল সরকার, বিশেষ বক্তা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম ও মন্দির, ময়মনসিংহের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে এডভোকেট প্রশান্ত দাস চন্দন সভাপতি মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ময়মনসিংহ এডভোকেট পীযুষ কান্তি সরকার সাধারণ সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ, ডাঃ সুজিত বর্মন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ময়মনসিংহ, শ্ৰী বিধান আইচ অনু জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী পবিত্র রঞ্জন রায় – সাধারণ সম্পাদক মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ময়মনসিংহ শ্রী অকিঞ্চন গৌর দাস -অধ্যক্ষ ইসকন, ময়মনসিংহ, শ্রীমৎ দেব্রতবন্ধু ব্রহ্মচারী- অধ্যক্ষ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম, ময়মনসিংহ, শ্রী স্বপন সেনগুপ্ত- সভাপতি শিববাড়ী মন্দির, ময়মনসিংহ, শ্ৰী মানিক দত্ত- সিনিয়র সহ-সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ, শ্রী সঞ্জীব সরকার -যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, ছড়াকার আলী ইউসুফ প্রমূখ।

আলোচনা ও সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।


ময়মনসিংহে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here